ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গণসংযোগে হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী, সারাদিনের কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০১-২০২৬ ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০১-২০২৬ ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন
​গণসংযোগে হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী, সারাদিনের কর্মসূচি স্থগিত ফাইল ছবি
ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ করার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর তার সারাদিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, সকাল ৮টার গণসংযোগ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাই এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

শামিল আবদুল্লাহ আরও বলেন, তিনি সুস্থ অনুভব করলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব ইনশাআল্লাহ। পরবর্তীতে প্রোগ্রামের সময় এবং স্থান ম্যাসেজে জানিয়ে দেওয়া হবে। এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিনগর বাজারে একটি গণসংযোগে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।  ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থী বলেন, যারাই আমাদের ভয় দেখাতে আসবেন, আমরা ধৈর্যের সঙ্গে, শান্তির সঙ্গে মোকাবিলা করব।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (শনিবার) নাসীরুদ্দীন পাটওয়ারীর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পি ডব্লিউ কলোনি এবং নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ এ লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনি পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ আদায়, এরপর মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ