ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাসনাতের আসনে বিএনপি জোটের প্রার্থী হলেন যিনি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৩:৫২:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৩:৫২:৫২ অপরাহ্ন
​হাসনাতের আসনে বিএনপি জোটের প্রার্থী হলেন যিনি ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না।  ফলে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জসিম উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে ওই আসনে বিএনপির নেতাকর্মীদের দাবি, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীতা ফিরে পাবেন।  আগামী সোমবার তার প্রার্থীতা নিয়ে আপিল শুনানি রয়েছে।    এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা-৪ আসনে জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। গত বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর বলেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হবেন, ইনশাআল্লাহ।  

উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট পাঁচ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।  এদিকে শুক্রবার সকাল থেকেই জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, গণঅধিকারের জসিম উদ্দিনসহ অন্যান্য প্রার্থীরা আসনটিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ