ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকাবাসীর জন্য তিতাসের দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:৩০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:৩০:৩৫ অপরাহ্ন
​ঢাকাবাসীর জন্য তিতাসের দুঃসংবাদ
এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজধানী ঢাকাসহ তিতাস অধিভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। শুক্রবার (২৩ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য দিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। 

এর ফলে গ্রাহকদের সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ