ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৮:৫৫:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:১২:১৭ অপরাহ্ন
​সিলেটে পৌঁছেছেন তারেক রহমান ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এ আগমনে উচ্ছ্বাসিত সিলেটবাসী। 

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে পৌনে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে শাহজালাল  বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

সর্বশেষ ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান।

সিলেটে আসার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিলেটবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। এর আগে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। 

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানিয়েছিলেন, সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান।

এদিন রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

সিলেট সফরে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ