ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী দিল এনসিপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০১-২০২৬ ০৫:১৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০১-২০২৬ ০৫:১৫:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে ফাঁকা রাখা ৩টি আসনের প্রার্থী ঘোষণা করো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান এনসিপিরি মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম।
মাহবুব আলম জানান, ফাঁকা রাখা ৩টি আসনের মধ্যে ফাহিম পাঠান নেত্রকোনা-২, প্রীতম দাশ মৌলভীবাজার-৪ এবং জামিল হিজাযী রাজবাড়ী-২ আসন থেকে প্রার্থী হচ্ছেন।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়। সেখানে প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চায় দলটি।
এর আগে ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোট। এই নির্বাচনী ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলটি এই সমঝোতায় না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয়, বাকি ৩২টি আসনে তারা অন্যদের সমর্থন দেবে।
এ নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে এনসিপি ৩০ আসনে নির্বাচন করছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স