ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শাকসুর ৮ নির্বাচন কমিশনারের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৩:৫৪:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৩:৫৪:২৪ অপরাহ্ন
​শাকসুর ৮ নির্বাচন কমিশনারের পদত্যাগ ​ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের একদিন আগে বিএনপিপন্থি আটজন শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ১২টায় নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন।

তিনি বলেন, ‘আমাদের আটজন শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছে। আমরা নির্বাচনে দায়িত্ব পালন করছি না। আমরা আহ্বান জানাবো, অন্যরাও যাতে দায়িত্ব পালন না করেন।’

অধ্যাপক আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা প্রশাসনের আচরণে বিব্রত বোধ করছি। ভাইস চ্যান্সেলরকেও জানিয়েছি এই পরিস্থিতিতে নির্বাচন করবে কি-না।’

‘নির্বাচন পরিচালনায় হয়তো দুইশ শিক্ষক লাগবে। এখান থেকে আমাদের মতের সঙ্গে একাত্মতা যারা পোষণ করে, তারা সরে আসবে।’

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘আটজন শিক্ষক পদত্যাগ করেছে শুনেছি। এখনো কোনো অফিসিয়াল ডকুমেন্টস পায়নি। তবে আমাদের নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম চলমান আছে।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ