ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​টানা সপ্তমবার উগান্ডার ক্ষমতায় ইয়াওয়েরি মুসেভেনি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৮:৩৮:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৮:৫৬:৪২ অপরাহ্ন
​টানা সপ্তমবার উগান্ডার ক্ষমতায় ইয়াওয়েরি মুসেভেনি ছবি : সংগৃহীত
উগান্ডায় অনুষ্ঠিত সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছেন ইয়াওয়েরি মুসেভেনি। দেশটির নির্বাচন কমিশনের ঘোষণায় শনিবার (১৭ জানুয়ারি) জানা গেছে, টানা সপ্তমবারের মতো তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উগান্ডার নির্বাচন কমিশনের তথ্য মতে, ৮১ বছর বয়সী মুসেভেনি মোট ভোটের ৭১ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়ে সপ্তমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৪৩ বছর বয়সী ববি ওয়াইন (প্রকৃত নাম রবার্ট কিয়াগুলানি) কে পরাজিত করেছেন মুসেভেনি। ববি ওয়াইন মোট ভোটের মাত্র ২৪ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন।

এদিকে গতকাল উগান্ডার বিরোধী নেতা ববি ওয়াইনকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে দেশটির সেনাবাহিনী।

ববি ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রাজধানী কাম্পালায় ওয়াইনের বাসভবনে একটি সেনা হেলিকপ্টার অবতরণ করে এবং তাকে জোরপূর্বক অজ্ঞাত গন্তব্যে নিয়ে যাওয়া হয়।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছিলেন ববি ওয়াইন। ইন্টারনেট বন্ধ রেখে ওই ভোট অনুষ্ঠিত হয়। তিনি সমর্থকদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন। তার দল বৃহস্পতিবারই জানিয়েছিল, তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ