এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড দিল ইরান, কার্যকর বুধবার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-০১-২০২৬ ০৭:৪১:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০১-২০২৬ ০৭:৪১:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় আটক এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সরকার। বুধবার (১৪ জানুয়ারি) এফরান সুলতানি নামে সেই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ২৬ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়েছিল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানে কাজ করা হেঙ্গাও নামে একটি একটি মানবাধিকার সংস্থার বরাতে সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সংস্থাটির বরাতে বিবিসি জানায়, ইতিমধ্যে তার পরিবারকে বুধবার মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারো জানানো হয়েছে। তবে তার বিচার কবে হয়েছে বা তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি।
হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস- এর প্রতিনিধি আউয়ার শেখি বিবিসিকে বলেছেন, ‘আমরা এত দ্রুত কোনো মামলার নিষ্পত্তি হতে দেখিনি। মানুষকে দমন করতে ও ভয় ছড়াতে সরকার তাদের জানা সব কৌশলই ব্যবহার করছে।’
বিবিসির কূটনৈতিক প্রতিবেদক ক্যারোলিন হাওলি জানিয়েছেন, ইন্টারনেট বন্ধ থাকার সময় ইরানে যে রক্তপাত ঘটেছে, সেটির প্রকৃত পরিসর জানতে আরও সময় লাগতে পারে। যারা দেশের বাইরে ফোন করতে পারছেন, তারা বিদেশে থাকা স্বজনদের ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কথা জানাচ্ছেন।
কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহর রাশত এর এক বাসিন্দার বর্ণনা অনুযায়ী, শহরটিকে আর চেনার মতো অবস্থায় নেই। চারদিকে শুধু আগুন আর পোড়া চিহ্ন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স