ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আত্মবিশ্বাস নেই নাহিদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৩:০০:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৩:০০:১১ অপরাহ্ন
​নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আত্মবিশ্বাস নেই নাহিদের ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিল জামায়াতে ইসলামী। এবার তাদের মতোন একই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১১ দলীয় জোটের এই প্রার্থীর মতে, একটি দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। নির্বাচনি প্রস্তুতিতে বিএনপির জোটের চেয়ে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট অনেকটা এগিয়ে বলেও দাবি করেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই। একটি বিশেষ দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। এতে মানুষের কাছে ভিন্ন বার্তা যায়। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন।”

১১ দলীয় জোটের এই প্রার্থীর অভিযোগ, “অনেক ঋণ খেলাপির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এখনও নির্বিকার। আশা করি তারা দ্রুত কঠোর ব্যবস্থা নেবে।” তিনি আরও বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় সর্বত্রই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারপরও আমরা মাঠে কাজ করে যাবো।”

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ