ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মাদারীপুরে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ৪

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০১-২০২৬ ০২:০৬:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৬ ০২:০৬:৫১ অপরাহ্ন
​মাদারীপুরে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ৪ সংবাদচিত্র: সংগৃহীত
মাদারীপুরে বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকায় প্রেরণ প্রেরণ করা হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার বেপাড়ীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে। এ সময় একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম রাজৈর গ্রামের শহিদ শেখের মেয়ের বিয়ে উপলক্ষে উচ্চস্বরে গান বাজানো হয়। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় নিষেধ করে রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৪৫)। এ সময় শহিদের ভাই অলি শেখের (৪০) সঙ্গে জাহাঙ্গীর খানের কথার কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যায় লোকজন নিয়ে শহিদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে জাহাঙ্গীর বিরুদ্ধে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুইপক্ষ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে অলি শেখের লোকজন।

খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পশ্চিম রাজৈর গ্রামে ফিরে মিমাংসার জন্য অলিপক্ষের লোকজন জাহাঙ্গীরের বাড়ি গেলে মারধরের শিকার হন রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীর। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন। মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় টহলে আছি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ