ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নোঙরের আঘাতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৩:৩৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৬:৪৩:৩০ অপরাহ্ন
নোঙরের আঘাতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, রাজধানীতে তীব্র গ্যাস সংকট ফাইল ছবি
ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণে নগরবাসীর দৈনন্দিন জীবন বিপর্যস্ত হচ্ছে। রান্না থেকে হিটার, শিল্প প্রতিষ্ঠান—সব জায়গায় গ্যাস সংকট অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপের তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে থাকা বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামতের সময় পাইপে পানি প্রবেশ করায় গ্যাস সরবরাহে অস্থায়ী বাধা সৃষ্টি হয়। এছাড়া ঢাকার গ্যাস সরবরাহ কম থাকায় নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের স্বল্পচাপের এই সমস্যা সমাধানে কাজ অব্যাহত রয়েছে। তারা গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ