ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০২:৫৪:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৬:৩৬:১৪ অপরাহ্ন
​লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রেস সচিব সংবাদচিত্র: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। 

শফিকুল আলম বলেন, দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড আছে। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা। এর আগে, সকালে নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন প্রেস সচিব। মাজারের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বেড়েছে। মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে, একই সঙ্গে মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ