তিন দিনে ইসিতে ২৯৫ জনের আপিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০১-২০২৬ ০৭:৫৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০১-২০২৬ ০৭:৫৮:৪৯ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে গত তিন দিনে মোট ২৯৫ জন আপিল করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
জানা গেছে, বুধবার দিনভর ১৩১টি আবেদন এসেছে। এর আগে দ্বিতীয় দিনে ১২২টি ও প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়েছে। এবার ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে সাত দিনের জন্য। ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স