পদত্যাগ করা এনসিপি নেতার বিএনপিতে যোগদান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০১-২০২৬ ০৫:২৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০১-২০২৬ ০৫:২৭:২৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে এনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হন।
এ সময় আরও ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কন্টেন্ট ক্রিয়েটর ড. সাইমুম পারভেজ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন মীর আরশাদুল হক। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনা চলার মধ্যে গত ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স