ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:৩০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:৩০:৫৬ অপরাহ্ন
​দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী ​ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ রোববার (৪ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানান।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে মাদুরো দম্পতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন।

প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক অপহরণের কয়েক ঘণ্টা পর রোববার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে।

রোববারের ভাষণে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন, ‘সুপ্রিম কোর্ট আগামী ৯০ দিনের জন্য ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে এবং সেনাবাহিনী এই ঘোষণাকে সমর্থন করছে।’

তিনি আরও বলেন, ‘আমি ভেনেজুয়েলার সাধারণ জনগণকে নিজেদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ