ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হলো ৮ জুলাই যোদ্ধার লাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:১৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:৩৬:০০ অপরাহ্ন
​রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হলো ৮ জুলাই যোদ্ধার লাশ ​ছবি: সংগৃহীত
রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানের সময় নিহত বেওয়ারিশ ব্যক্তিদের দাফনের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে কবরস্থান এলাকায় সরকারি পক্ষ থেকে শনাক্ত আটজনের নাম প্রকাশ করা হয়।

শিক্ষা উপদেষ্টা আদিলুর রহমান খান লাশ শনাক্তকরণ কার্যক্রম ও তার ফলাফল উপস্থাপন করে বলেন, “মিনেসোটা প্রটোকল মেনে এখানে কবরস্থ হওয়া ১১৪ জনের লাশ উত্তোলন ও ময়নাতদন্ত করা হয়েছে। তার মধ্যে শনাক্ত আট জন জুলাই যোদ্ধার পরিচয় শনাক্ত করা হয়েছে। আরো একজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশে কখনো এত সংখ্যক লাশ একসাথে কবর থেকে তোলা হয়নি।”

এই উদ্যোগে সরকারি পক্ষ এবং সংশ্লিষ্ট মেডিক্যাল বিশেষজ্ঞরা যৌথভাবে অংশগ্রহণ করেছেন। লাশ শনাক্তকরণের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আরও কয়েকটি পরিচয় প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের ইতিহাস এবং নিহতদের স্বীকৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ