নির্মাতা ও চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু আর নেই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০১-২০২৬ ০৪:০২:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০১-২০২৬ ০৪:০২:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু (৮৪) মারা গেছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা বলেন, ‘গতকাল বিকেলেও তার সঙ্গে ফোনে কথা হয়েছিল। আজ দুপুর ১২টার দিকে জানতে পারি তিনি আর নেই।’
কবিরুল ইসলাম রানা জানান, কয়েক মাস আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবদুল লতিফ বাচ্চুকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।
১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আবদুল লতিফ বাচ্চু। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন ছেলের জনক। তার তিন ছেলেই বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স