তীব্র শীতে কাঁপছে যশোর, তাপমাত্রা ৮ ডিগ্রি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০১-২০২৬ ১২:৩৯:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০১-২০২৬ ০১:১৫:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যশোরে টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) ভোরে যশোরে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। এই মৌসুমে চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়েছে।
যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোরেও ঘন কুয়াশা ছিল। দিন বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরলেও শীতের আবহ এখনও বিরাজ করছে। বাতাসের আর্দ্রতার কারণে শীত আরও অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসায় যশোরে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। ২০১৩ সালের জানুয়ারিতে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
টানা শীতের কারণে শহর ও গ্রামে জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষসহ প্রাণিকুল কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে। অনেকেই ঘর থেকে বের হতে চাইছেন না। মোটা জ্যাকেট ও মাফলারে ঢেকে মানুষকে রাস্তায় চলতে দেখা যাচ্ছে।
চাঁচড়া এলাকার রিকশাচালক রহিম আলী জানান, শীতে সকালে ও রাতে যাত্রী পাওয়া দুষ্কর। বেলা বাড়লেও যাত্রী কম থাকার কারণে আয়ও কমে গেছে। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স