ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শুক্রবার গ্যাসের স্বল্পচাপ থাকবে রাজধানীর কয়েকটি এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৬:৩৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৬:৩৮:১৬ অপরাহ্ন
​শুক্রবার গ্যাসের স্বল্পচাপ থাকবে রাজধানীর কয়েকটি এলাকায় ​ফাইল ছবি
জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস গামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট মানিকদিয়ায় উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ