ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০১-২০২৬ ০১:৪২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৬ ০১:৪২:২৯ অপরাহ্ন
​খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাঁর কবরে দোয়া করতে আসছেন বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষ। তাঁরা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এর আগে বেলা ১১টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তার কারণে তাঁদের সে সময় প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে প্রবেশমুখ খুলে দেওয়া হয়।

এরপর বিএনপি নেতা কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। তাঁদের অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ