রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত ৪
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০১-২০২৬ ১২:৩২:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০১-২০২৬ ১২:৩২:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে গিয়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার।
বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করছে।
এ ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স