ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বছরে আয় সাড়ে ১২ লাখ

​হাসনাতের মোট সম্পদ ৫০ লাখ টাকার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০২:২২:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০২:২২:৩২ অপরাহ্ন
​হাসনাতের মোট সম্পদ ৫০ লাখ টাকার ​ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এ ছাড়াও তার বার্ষিক আয় দেখিয়েছেন সাড়ে ১২ লাখ টাকার বেশি। 

হলফনামায় উল্লেখ আছে, ২৬ লাখ টাকার সোনা রয়েছে ব্যাংকে। এতে আরো উল্লেখ রয়েছে, আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার, ইলেকট্রনিক পণ্য ৬৫ হাজার টাকার। তিনি ২০২৫- ২৬ অর্থবছরে তার বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা জেলা দেবিদ্বার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমাদানের সময় হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি।‌ 

হলফনামায় হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কুমিল্লা জেলা দেবিদ্বার নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন। হাসনাত আব্দুল্লাহর নামে কৃষি জমি নেই। তার ব্যবসাপ্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঋণসংক্রান্ত বিবরণী দিয়ে তিনি জানান, আমার পিতা-মাতা, স্ত্রী-সন্তানের নামে আমি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করিনি। বর্তমান পেশা বিবরণীতে তিনি উল্লেখ করেন তিনি বর্তমানে ব্যবসা করছেন। তার স্ত্রী গৃহিণী।

তিনি এতে আরও উল্লেখ করেন, বর্তমানে তার পিতা-মাতা, সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করব। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ