ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শোক চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি নয়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-১২-২০২৫ ১১:৪৮:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১২:২৮:০৩ অপরাহ্ন
শোক চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি নয় ​ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

এছাড়া তাঁর জনাজা উপলক্ষে বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের সময় কী কী করা যাবে না তা জানিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ থাকবে।

এই সময়ে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালী বা শোভাযাত্রা করা যাবে না।

আর উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার বছরের শেষ দিনে ঢাকাসহ সারাদেশে থার্টি ফাস্ট উদযাপনের সময় প্রতি বছর পটকা, আতশবাজীসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন অনেকে।

বাংলা স্কুপ /ডেস্ক /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ