ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চারজন আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৭:১২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৭:১৮:১৯ অপরাহ্ন
​চারজন আইন কর্মকর্তার নিয়োগ বাতিল
চারজন আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল— ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী ও মো. মন্টু আলমের নিয়োগ রাষ্ট্রপতির আদেশক্রমে বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে তাদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করে আসছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

অন্যদিকে তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাদের ২৮ আগস্টের স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত সব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ