ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৬:৫৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৯:১৪:২১ পূর্বাহ্ন
​এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন ​ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটর এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটিতে যোগ দেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এই নির্বাচনে অংশ নেবেন না। আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নাহিদ ইসলাম বলেন, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজেও নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি এই সময় জুলাই অভ্যুত্থানের শক্তিকে একসঙ্গে রাখা গুরুত্বপূর্ণ। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমি এনসিপিতে যোগদান করেছি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ