বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। সাক্ষাতের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছান ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। ফিরে এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মায়ের কাছে ছুটে যান। যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকেই হাসপাতালের গেটে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। নিরাপত্তা বলয় ভেদ করে তারেক রহমানকে বহন করা গাড়ি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী-সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। এসময় দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যদিও দলের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় স্লোগান দিতে নিষেধ করা হয়েছিল।
বাংলাস্কুপ/ডেস্ক/ এইচএইচ/এসকে
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান