ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৬:৩৬:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৮:০৪:৪৯ অপরাহ্ন
​মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান ​ছবি: সংগৃহীত
চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী লাল-সবুজ রঙের গাড়িটি। সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটের দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন। 

সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানকে বহন করা লাল-সবুজ বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে এসে থামে। পরে হাসপাতালের গেটে গাড়ি থেকে নেমে দলের নেতাকর্মীদের সঙ্গে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন তিনি। তবে হাসপাতালে প্রবেশের আগে থেমে থেমে কয়েকবার হাসপাতালের সীমানার ফাঁক দিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীদের সঙ্গে হাত মেলান তিনি।

হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পূর্বাচলে ৩০০ ফিটের গণসংবর্ধনাস্থলে বক্তৃতা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে তাকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছতে দেরি হয়। পথে সড়কের দুই পাশে ছিল হাজারো নেতাকর্মী। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন তারা। তারেক রহমানও নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে এই ভালোবাসার জবাব দেন।

এর আগে, দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন। দলীয় নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/ এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ