ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মায়ের কাছে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৫:২০:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৫:৩৮:৪২ অপরাহ্ন
​মায়ের কাছে যাচ্ছেন তারেক রহমান ​ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়ে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টা ১৮ মিনিটের দিকে সংবর্ধনাস্থল ত্যাগ করে এভারকেয়ারের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে চিকিৎসারত মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।

এর আগে, এদিন বেলা ১১ টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সংবর্ধনাস্থলে পৌঁছান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/ এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ