ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ তারেক রহমানকে স্বাগত জানিয়ে আজহারির স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৩:১৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৩:১৬:০৩ অপরাহ্ন
​ তারেক রহমানকে স্বাগত জানিয়ে আজহারির স্ট্যাটাস ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি লিখেন, প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম।

পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেন, সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা। এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আজ দেশের ফিরেছেন। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিনন্দন জানান তিনি। পোস্টে জামায়াত আমির লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ