ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০২:৫২:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৫:১৪:২২ অপরাহ্ন
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াত সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এ তথ্য জানান।

১২ ফেব্রুয়ারির এ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় রয়েছে ২৯ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে এদিন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত আসনটি থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন, অন্তত এক ডজন মনোনয়নপত্র সংগ্রহ করেছে সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিন।

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে এদিন এখন পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র নিয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ