ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বৃহস্পতিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৪:২৭:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৬:১৬:০০ অপরাহ্ন
​বৃহস্পতিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি ​ছবি: সংগৃহীত
ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকায় অবস্থিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সাধারণের জন্য টোলমুক্ত থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

এদিন ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচল এলাকার ৩০০ ফিট সমাবেশস্থলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।

এক দিন আগেই স্বাগত জানানোর জন্য নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। স্লোগান, প্ল্যাকার্ড এবং উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ