ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: ভারত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৫:২৫:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৬:০১:১৯ অপরাহ্ন
বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: ভারত ​ফাইল ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা বেষ্টনী ভেদ হয়নি বলে জানিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি।

বিবৃতিতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়েছিলেন। তারা ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সেখানে উপস্থিত হন, স্লোগান দেন এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, কোনো মুহূর্তেই ওই যুবকদের পক্ষ থেকে হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হয়নি। তারা শুধু স্লোগান দিয়েছে এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত তার ভূখণ্ডে থাকা বিদেশি মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে বলেও জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ