ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার দাবি

জুমার পর শাহবাগে বাড়ছে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০২:৩৮:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৪:১২:০৭ অপরাহ্ন
জুমার পর শাহবাগে বাড়ছে মানুষের ঢল ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়স ও পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ চত্বরকে ‘শহীদ হাদি চত্বর’ হিসেবে ঘোষণা করেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সকালে বিক্ষোভকারীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের দিকে নামাজের পর তা কয়েকগুণ বেড়ে যায়। জুমার নামাজের সময় শাহবাগ মোড়েই নামাজ আদায় করেন অসংখ্য আন্দোলনকারীরা। নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস জসিম উদ্দিন রহমানী। পরে মোনাজাতে নিহত শরিফ ওসমান হাদির জন্য দোয়া করা হয়।

এর আগে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তোলেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমরা সবাই হাদি’, ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’সহ আরও নানা প্রতিবাদী আহ্বান। শুক্রবার রাত থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর ফলে ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ