ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল ঢাবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:৫৯:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১২:০৯:২৪ পূর্বাহ্ন
​হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল ঢাবি ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়ে মিছিল শুরু করেন।

স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভাস্কর্য এলাকা। শিক্ষার্থীরা তাদের ক্ষোভ ও দাবির ভাষা জানিয়ে নানা ধরনের স্লোগান দেন।

মিছিলকারীরা ‘আমরা সবাই হা‌য হব, যুগে যুগে লড়ে যাব; বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই; আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ; দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি; পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি; সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিয়ে হাদির হত্যাকারীদের বিচার দাবি করেন।

ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবা বলেন, ‘জুলাইয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদকে এই দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে যারা জীবন দিয়েছেন, তাদের জন্য দায়ী সরকারকে আমরা বিচারের মুখোমুখি দেখতে চাই। বর্তমান সরকার ভারতের আধিপত্যের কাছে নতজানু হয়েছে। শহীদরা এর জন্য জীবন দেননি নাই।’

তিনি আরও বলেন, ‘এ সময় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারেরও দাবি জানাচ্ছি। পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের জন্য শিক্ষার্থীরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি।’

ঢাবি এবং দেশের অন্যান্য শিক্ষার্থীরা জানিয়েছেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি দেশ ও শিক্ষার্থী সমাজের জন্য বিপজ্জনক প্রমাণিত হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ