ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ওসমান হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৫:১০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৭:৪৪:২৫ অপরাহ্ন
​ওসমান হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা সবাই আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন— যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

দোয়া চাওয়ার পর সাংবাদিকরা ফের আসামি ধরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কথা শেষ করতে দেন। উনার জন্য দোয়া করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদেরও বলবেন, ওর (হাদি) জন্য দোয়া করার জন্য।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে বুধবার (১৭ ডিসেম্বর) জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি সেদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে এসে ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সবশেষ অবস্থা তুলে ধরেন।

পরে সরকারপ্রধান অধ্যাপক ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার বলেন, "আমাদের দোয়াই এখন তার জন্য বেশি দরকার।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ