ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চালু হচ্ছে মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়ক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৪:১২:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৪:১২:৩১ অপরাহ্ন
চালু হচ্ছে মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়ক ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক আজ থেকে চালু হচ্ছে। এ উপলক্ষে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬০ ফিট সড়কের ওই সংযোগ ব্যবস্থা না থাকায় কয়েক যুগ ধরে সড়কটিতে যানজট সৃষ্টি হতো। এতে নাগরিকদের ভোগান্তি পোহাতে হতো। তাই কয়েক মাস আগে সংযোগ সড়কে থাকা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি। এরপর সড়কটি সংস্কার কাজ শুরু হয়। কাজ শেষে আজ এটি সর্বসাধারণের চলাচলের খুলে দেওয়া হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র জোবায়ের হোসেন জানিয়েছেন, ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের মিরপুর ৬০ ফুট সংযোগ সড়ক আজ সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ