ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​'১৬ ডিসেম্বরের চেতনাতেই গণ-অভ্যুত্থানে দেশ পুনর্নির্মাণের সুযোগ পেয়েছি'

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৩:৫৯:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৪:০৬:০২ অপরাহ্ন
​'১৬ ডিসেম্বরের চেতনাতেই গণ-অভ্যুত্থানে দেশ পুনর্নির্মাণের সুযোগ পেয়েছি' ​ছবি: সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি, বাংলাদেশের মানুষের জন্য এটি শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, তখন আমাদের মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা, অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার প্রত্যয়ের কথা গভীরভাবে মনে পড়ে।’

তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, ‘১৬ ডিসেম্বরের যে প্রত্যয় ছিল, সেই চেতনাকে ধারণ করেই আমরা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটি সুযোগ সৃষ্টি করতে পেরেছি। এখানে এলে ভালো লাগে। শহীদ মুক্তিযোদ্ধা ও আহত মুক্তিযোদ্ধাসহ যারা নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়ে যায়।’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ