ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুদানের সেনাবাহিনী

​'বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফ দায়ী'

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৭:৫৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৭:৫৬:৩৪ অপরাহ্ন
​'বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফ দায়ী' ​ছবি: সংগৃহীত
সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলার ঘটনায় বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দায়ী। শনিবারের এই হামলায় অন্তত ৬ জন সেনা নিহত এবং আটজন আহত হন।

সুদানের সেনাবাহিনী বলেছে, এই ঘটনা 'বিদ্রোহী মিলিশিয়া এবং এদের পেছনে থাকা ব্যক্তিদের ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে প্রকাশ করে।'

সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ বিদ্রোহীদের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে এই হামলা ঘটলো। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ দেশটিকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এটিকে বিশ্বের 'সবচেয়ে বড়' মানবিক সংকট বলে বর্ণনা করেছে।

সাম্প্রতিক সময়ে আল-ফাশের শহরে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে আরএসএফ-এর যোদ্ধারা। শহরটি পতনের পর দেশটিতে নতুনভাবে 'বিভাজন' স্পষ্ট হয়েছে।

পশ্চিম সুদান ও দক্ষিণের কোরদোফান প্রদেশের বেশিরভাগ এখন আরএসএফের নিয়ন্ত্রণে। অন্যদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুম, মধ্য ও পূর্বাঞ্চলসহ রেড সি উপকূলীয় অঞ্চলগুলো ধরে রেখেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ