ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালে সাফল্য পেতে এই ৫ টি বিষয়ে নজর দিতে পারেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:০০:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:০০:৫১ অপরাহ্ন
২০২৬ সালে  সাফল্য পেতে এই ৫ টি বিষয়ে নজর দিতে পারেন ফাইল ছবি
নতুন বছরে নতুন পরিকল্পনা করে এগোতে চায় মানুষ। আপনিও নিশ্চয় ব্যতিক্রম নন। একটি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের ভুলগুলো দেখতে শুরু করলে মন খারাপ হয় আবার প্রাপ্তিগুলোর দিকে তাকালে আত্মবিশ্বাস বাড়ে। বিখ্যাত ব্যক্তিরা সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকাতে পছন্দ করেন। এক্ষেত্রে ওয়ারেন বাফেটের নাম উল্লেখ করা যায়। তার মতো আপনিও এই উপায়ে অনেক কিছু সহজ করে ফেলতে পারেন। এ ছাড়াও কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাকে সাফল্য পেতে সহায়তা দিতে পারে।

ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করুন
জটিল বিষয়কে স্পষ্ট ও সহজবোধ্যভাবে উপস্থাপন করার ক্ষমতা অর্জন করুন। এতে অন্যদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। এবং প্রভাবশালী হয়ে ওঠা যায়া। যখন লক্ষ্য অর্জন কঠিন মনে হয়, ঠান্ডা মাথায় পরিস্থিতিকে বিশ্লেষণ করতে হবে। কী ধরণের সমস্যার মুখোমুখি আপনাকে হতে হচ্ছে, কোন কৌশল সবচেয়ে কার্যকর আর কোন কৌশল কাজে লাগছে না? –বিশ্লেষণের পর আপনাকে বাস্তবমুখী পথ নিতে হবে। স্বল্প অর্জনকেও দাম দিতে হবে।

অন্যদের সফলতার সহায়তা করুন
বাফেটের ইতিবাচক মনোভাব ও রসবোধ তাকে সবার প্রিয় করে তুলেছে। তিনি সমস্যার পরিবর্তে সমাধানের ওপর ফোকাস করেন, যা অন্যদের আত্মবিশ্বাসী করে তোলে। অন্যদের সফল হতে সহায়তা করেন, যা তার প্রভাব ও সম্পর্ককে আরও শক্তিশালী করে।

নিজেস্ব আইডিয়া কাজে লাগান
নিজের নতুন কোনো আইডিয়াকে ছোট করে দেখবেন না। প্রতিটি মানুষের ভেতরই তার অজান্তে কোনো না কোনো আইডিয়ার জন্ম নেয়। কেউ এটিকে গুরুত্ব দিয়ে এগোয় আবার কেউ কেউ এটিকে গুরুত্বহীন মনে করে। স্প্যানএক্সের প্রতিষ্ঠাতা সারা ব্ল্যাকেলি যখন শুরুর দিকে নিজের একটি আইডিয়া একজনের সঙ্গে শেয়ার করেন, তখন ওই ব্যক্তি তাচ্ছিল্যের স্বরে বলেন, যদি এটি ভালো আইডিয়াই হতো তাহলে কেন এতদিন কেউ এটি নিয়ে কাজ করেনি? অথচ পরে নিজের আইডিয়া দিয়েই সাফল্য পান সারা।

সঠিক খাবার খান
আপনি যে পরিমাণ শক্তি ও গ্লুকোজ গ্রহণ করেন তার ২০ শতাংশ সরাসরি আপনার মস্তিষ্কে যায়। এ কারণে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা নির্ভর করে দেহের গ্লুকোজের পরিমাণের উপর। আপনার দেহের গ্লুকোজের মাত্রা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার মন ও মস্তিষ্ক অনেকটাই কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা মনে হতে পারে। আমরা যখন পছন্দের খাবার খাই তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের রাসায়নিক নির্গত হয়। এর কারণে আমরা খাওয়ার সময় শান্তি অনুভব করি। কিন্তু শুধু মস্তিষ্কের ক্ষুধা মেটালেই চলে না, পেটের ক্ষুধাও মেটানো দরকার।

সমর্থন তৈরি করুন
আপনার সংকল্পের কথা অন্যদের জানান। সেটা আপনাকে উদ্বুদ্ধ রাখবে।  আপনার সংকল্প বাস্তবায়নের পথে যদি আপনি আর কাউকে যুক্ত করতে পারেন, তাহলে তা আপনাকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে। যেমন কোনো ক্লাসে বন্ধুকে সাথে নেওয়া বা আপনার সংকল্পকে মানুষের সামনে প্রকাশ করলে নিজের মধ্যে প্রণোদনা বাড়বে। অন্যরা জানলে লক্ষ্য অর্জনে আপনি বেশি করে চেষ্টা করবেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ