ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:২৩:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১১:২৩:১৩ পূর্বাহ্ন
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ ফাইল ছবি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ এবং তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এপল সফট আইটি লিমিটেড-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ফয়সাল করিম মাসুদ তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের একজন সদস্য।সিআইসি তার এবং তার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন যাচাই-বাছাইয়ের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ