উত্তরের জেলার মাঠগুলো এখন যেন মৃত্যুফাঁদ। অনিরাপদভাবে স্থাপন করা হয়েছে অসংখ্য গভীর নলকূপ। যত্রতত্র নলকূপ খনন আর অরক্ষিতভাবে ফেলে রাখায় বাড়ছে ঝুঁকি। রাজশাহী বিভাগের জেলাগুলোতে সব মিলিয়ে গভীর নলকূপ আছে প্রায় ৪ লাখ। এর মধ্যে যেগুলো অকার্যকর, সেগুলোর বেশিরভাগই রয়েছে অনিরাপদ।
জানা যায়, নদী-খালে পানি না থাকায় নওগাঁর কৃষির ভরসা গভীর নলকূপ। ভূগর্ভস্থ পানি পেতে এজন্য মাঠে মাঠে খোঁড়া হয় দেড়শ থেকে দুইশ ফুটের নলকূপ। কিন্তু, এই বড় কর্মযজ্ঞের বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত নিরাপত্তা। নলকূপ স্থাপন করা কৃষকরা জানান, এসব নলকূপ বাড়ির পাশে হলে সমস্যা হতো। এখানে ফাঁকা মাঠ তো তাই তেমন কোনো সমস্যা হওয়ার কথা না।
নওগাঁর বরেন্দ্র উন্নয়নের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, যেহেতু এটা একটা গভীর কূপ, তাই এটার মুখ যদি খুলে রাখে তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটবে। এটা তো একটা ফাঁদ। নিরাপত্তার বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফায়ার সার্ভিসের কেউ কথা বলেননি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন