ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:০৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:১৩:০৯ অপরাহ্ন
সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন তেজগাঁও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অবরোধের আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফার্মগেট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান তারা।

এর আগে ওই কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর জেরে ফার্মগেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এই বিক্ষোভ শুরু হয়। এতে ফার্মগেটসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গত ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। রানার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। পরে তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বলেন, ১৮ বছর বয়সী নিহত সাকিবুল হাসান রানা কলেজটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ