ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিতে ৩ লাখের বেশি প্রবাসীর নিবন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:০৩:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:০৩:৪৪ অপরাহ্ন
ভোট দিতে ৩ লাখের বেশি প্রবাসীর নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এই নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ জন পুরুষ ভোটার ও ২৩ হাজার ২২৮ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৮৪ হাজার ৬০০ জন, কাতারে ২৫ হাজার ২৫৭ জন, যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৭৫৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৯ হাজার ৮৫২ জন, মালয়েশিয়ায় ১৮ হাজার ১৫৬ জন, সিঙ্গাপুরে ১৫ হাজার ২৯৪ জন, যুক্তরাজ্যে ১৩ হাজার ৬৬৩ জন, ওমানে ১২ হাজার ৬২৫ জন, ইতালিতে ৯ হাজার ৯৬৫ জন, কানাডায় ৯ হাজার ৮৫২  জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬০২ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ২২১ জন, কুয়েতে ৮ হাজার ২০৪ জন ও জাপানে ৭ হাজার ৬৮ জন ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ