ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চট্টগ্রামে ১০৫ মণ ঘন চিনি জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৬:১৮:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৬:১৮:৩৭ অপরাহ্ন
​চট্টগ্রামে ১০৫ মণ ঘন চিনি জব্দ ​ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা আমদানি নিষিদ্ধ ১০৫ মণ ঘনচিনির (সোডিয়াম সাইক্লাইমেট) চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমসের একটি দল চালানটি জব্দ করে বলে বুধবার (১০ ডিসেম্বর) জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ।

ঢাকার কেরাণীগঞ্জের ‘এজাজ ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে একটি কন্টেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে চীন থেকে। গত ২১ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি থেকে পণ্য খালাস বন্ধ করানো হয়। পরবর্তীতে সেটির ভেতরে দুই ধরনের পণ্য পাওয়া যায়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ