ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এর রাজ ও সিমরন চরিত্রের ব্রোঞ্জ

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের স্ট্যাচু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:৩৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:৩৫:২৬ অপরাহ্ন
লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের স্ট্যাচু ফাইল ছবি
বলিউড তারকা শাহরুখ খান ও কাজল এবার ইতিহাস গড়লেন। ১৯৯৫ সালের কালজয়ী চলচ্চিত্র দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে)-এর রাজ ও সিমরন চরিত্রের ব্রোঞ্জ স্ট্যাচু উন্মোচন করলেন তারা। লন্ডনের বিখ্যাত লেস্টার স্কোয়ারে অনুষ্ঠিত এ আয়োজন বলিউডপ্রেমীদের জন্য ছিল এক স্মরণীয় মুহূর্ত। শীত ও বৃষ্টিমুখর আবহাওয়ার মাঝেও গত ৪ ডিসেম্বরের আয়োজন মাতিয়ে রেখেছিলেন শাহরুখ ও কাজল। সেখানে তারা ডিডিএলজের আইকনিক পোজ আবারও তুলে ধরেন। শাহরুখ ছিলেন কালো স্যুটে, আর কাজল ঝলমলে মিন্ট-গ্রিন শাড়িতে।

লেস্টার স্কোয়ারেরট্রেইলে এই প্রথম কোনও ভারতীয় চলচ্চিত্রের স্ট্যাচু স্থাপন করা হলো। এর আগে এখানে হ্যারি পটার, মেরি পপিন্স, প্যাডিংটন, সিঙ্গিন’ ইন দ্য রেইন, ব্যাটম্যান ও ওয়ান্ডার ওম্যানের স্ট্যাচু স্থাপিত হয়েছিল। ঐ তালিকায় এখন যুক্ত হলো ডিডিএলজে। স্ট্যাচু উন্মোচন উপলক্ষে শাহরুখ খান বলেন, ডিডিএলজে ছিল হৃদয়ের গল্প। আমরা দেখাতে চেয়েছিলাম ভালোবাসা কিভাবে সব বাধা পেরিয়ে যেতে পারে। ৩০ বছর পরও দর্শকদের মনে এই চলচ্চিত্র জায়গা করে নিতে পেরেছে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এই সম্মান আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যের মানুষ ও হার্থ অব লন্ডন বিজনেস অ্যালায়েন্সকে ধন্যবাদ। এটি আমাদের জন্য এক অমূল্য স্মৃতি। পরিচালক আদিত্য চোপড়া, যশ রাজ ফিল্মস ও পুরো টিমের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করছি।

কাজল বলেন, ৩০ বছর পরও ডিডিএলজের এত ভালোবাসা পাবে এটা সত্যিই অবিশ্বাস্য। লন্ডনে স্ট্যাচু উন্মোচিত হতে দেখা যেন আমাদের ইতিহাসের একটি অধ্যায় আবার চোখের সামনে ফিরে আসা। এই চলচ্চিত্রকে যুক্তরাজ্যে এমন মর্যাদা দেয়া যা প্রথম কোনো ভারতীয় ছবির ক্ষেত্রে ঘটল দর্শকদের ভালোবাসারই প্রতিফলন। প্রসঙ্গত, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে) বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় রোমান্টিক সিনেমা, যা ১৯৯৫ সালে মুক্তির পর থেকেই দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমায় শাহরুখ খান ও কাজলের রসায়ন ভারতীয় প্রেমকাহিনির নতুন মানদণ্ড তৈরি করে। রাজ ও সিমরনের গল্প এখনও বিশ্বজুড়ে ভক্তদের আজ ভালোবাসা নিয়ে ভাবায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ