ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কওমির মাদরাসার সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১২:২৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:৩০:৩৩ অপরাহ্ন
কওমির মাদরাসার সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আসিফ নজরুল ফাইল ছবি
কওমি মাদরাসার স্বীকৃত সনদধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার আইন সংশোধন করে এই সুযোগ উন্মুক্ত করেছে। রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, এতদিন কাজি পদে আবেদন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য। নতুন সিদ্ধান্তের ফলে দাওরায়ে হাদিসসহ কওমি ডিগ্রিধারীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হলো। আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এর অধীনে সরকার স্বীকৃত ছয়টি শিক্ষাবোর্ড আছে। ২০২২ সালে সরকারের দেয়া তথ্যমতে, বাংলাদেশে কওমি মাদরাসার সংখ্যা প্রায় ২০ হাজারেরও বেশি। এ মাদরাসাসমূহে প্রায় ৩০ লাখের উপরে শিক্ষার্থী পড়া-লেখা করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ