ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৫:৩২:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৫:৩৩:২৪ অপরাহ্ন
বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী ​ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় কোনো জাতীয় সংকট বা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি দল ইতোমধ্যে সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রিজভী বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। তার মায়ের অসুস্থতা বিবেচনায় নিজের সিদ্ধান্তেই উপযুক্ত সময়ে দেশে ফিরবেন। এটি তাদের পারিবারিক বিষয়।

দলীয় মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচন চলমান থাকলে সবাই ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করবে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ