জাবিতে শেখ পরিবারের নামে থাকা চার হলের নতুন নামকরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১২-২০২৫ ০২:৪৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৫ ০৫:১৮:১৪ অপরাহ্ন
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চার হলের নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে ‘নবাব সলিমুল্লাহ হল’ রাখা হয়েছে। এছাড়া শেখ হাসিনা হলের নাম ‘জুলাই চব্বিশ জাগরণী হল’, শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শেরেবাংলা এ কে ফজলুল হক হল’ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানী খাতুন হল’ করা হয়েছে।
গত বছর জুলাই অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হলগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স