ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০১:০৭:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৫:২৬:৫০ অপরাহ্ন
​ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ ​ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় অটোরিকশায় থাকা দুই মহিলা ও এক পুরুষ যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই শিশুসহ চারজন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাত্রা শুরু করে। পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার ছাড়াও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ