ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পঞ্চগড়ে টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০১:০২:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০২:৪৩:১৫ অপরাহ্ন
​পঞ্চগড়ে টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের আশঙ্কা ​ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতিদিনই বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলার জনজীবন প্রায় স্থবির হয়ে গেছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ওঠানামা করার পর তেঁতুলিয়ায় টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেন।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভোর ও রাতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভোগান্তি বেড়েছে নিম্নআয়ের মানুষের। অনেকেই ভোরবেলা খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন, শ্রমজীবী মানুষের কাছে এই আগুনই এখন ভরসা। সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা তিন দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কারা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এমন পরিস্থিতি দেখা যাচ্ছে, যা সামনে শৈত্যপ্রবাহের আশঙ্কার ইঙ্গিত দেয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ